1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

সাতকানিয়ায় আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই

মো. ইকবাল হোসেন:
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯৪ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি বসত ঘর।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় নলুয়া ইউনিয়নের ৯নং দক্ষিণ মরফলা মুন্সির বাপের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আবদুস সালামের ছেলে দিদারুল আলম ও মঞ্জুরুল আলম, আবদুল মাবুদের ছেলে নুর মোহাম্মদ, শের মোহাম্মদ ও নুরুল আলম, মৃত নজির আহমদের ছেলে আবদুল খালেক ও আবদুল মালেক, আবদুল জব্বারের ছেলে জাকির হোসেন এবং সিদ্দিক আহমদের ছেলে সামসুল ইসলাম।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন জানান, সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড়ঘণ্টা পর রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওইসব পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net