1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরাসরি ভোটে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

সরাসরি ভোটে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৭৫ বার

সরাসরি ভোটে শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের বাংলাবাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। সোমবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সোমবার উপজেলার বাংলাবাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো.জাকির হোসেন ১৯৭ ভোট পেয়ে প্রথম হন,মোঃ সেলিম ১৮২ ভোট পেয়ে দ্বিতীয় হন, মোঃ আবু সালেহ ১৪৪ ভোট পেয়ে তৃতীয় হন ও মোঃ ফরিদ হোসেন ১৪২ ভোট পেয়ে চতুর্থ হন।

উল্লেখ্য, বাংলাবাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ৫৩৬। কাস্ট হয়েছে ২৮৫ ভোট।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান। উপস্থিত ছিলেন-বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম আকন,বিশিষ্ট সমাজ সেবক ও সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন মানিক, ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার,মোঃ টিপু হাওলাদার,মোঃ ছগির হোসেন,এসআই মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net