1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুটাখালীতে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬৫ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে সিফাত ইসতিহাদ নিহাল নামের এক এসএসসি পরীক্ষার্থী একই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল সোমবার কিশলয় স্কুল চত্বরে এ কর্মসূচি পালন করে ছাত্রছাত্রীরা। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র-শিক্ষক-অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল কবির, মুমিনুল হক চৌধুরী মামুন, আবু বক্কর, মিজানুর রহমান ও নিহালের পিতা নুরুল আবছার হেলালী। তারা ঘটনার সুষ্ট তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানান।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে নিহালকে যারা মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, স্কুলের একটি অনুষ্টানের ভিডিও ফেসবুকে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে সিফাত ইসতিশাদ নিহালকে স্কুলের একদল শিক্ষার্থী গত শনিবার মেরে রক্তাক্ত করে। স্কুল চলাকালীন সময়ে দশম শ্রেনীর একদল শিক্ষার্থী স্কুল হলে তাকে নির্যাতন করে। এতে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম এবং নাকে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় নিহালের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত এজহার দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net