1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপ সারিকাইতে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সন্দ্বীপ সারিকাইতে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৫০ বার

আজ ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ৭৮নং পশ্চিম সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন। সকাল ১১ টায় বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগণ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাষ্টার জাকায়েত উল্লাহ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আবুল কাসেম,জনাবা জেসমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈকত চন্দ্র দাস, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে বিশেষ বক্তৃতা রাখেন স্থানীয় এলাকার সামাজিক সংগঠক ইচ্ছেশক্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বিএ, উপস্থিত ছিলেন ইচ্ছেশক্তির ক্রীড়া সম্পাদক জনাব আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন সহ সম্মানিত কয়েকজন অতিথি। বক্তৃতা শেষে বঙ্গবন্ধু সহ জাতীয় শিশু দিবস উপলক্ষে, দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। অনুষ্ঠানের শেষে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগীতায় অংশ নেই বিদ্যালের ছাত্রছাত্রীরা, রচনার মূল্যয়াণে বিজয়ী দের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরষ্কার বিতরন ও করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net