ঢাকা   ১০:৩৮:৫৪ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

কুমিল্লাতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও ১১ দফা দাবি BTA এর।

খন্দকার আলী হোসাইন জেলা প্রতিনিধি, কুমিল্লা।
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৫৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ ২৩ মার্চ বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ শিক্ষা সমিতি (BTA) এর মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায়সঙ্গত ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য কুমিল্লা কান্দিরপারের গোল চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে বিটিএ।

উক্ত মানববন্ধনে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী অংশগ্রহণ করে। এবং বিটিএ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এবং তারা প্রধানমন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে বলে, আপনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, উন্নয়নের রুপকার,শিক্ষা ও শিক্ষকবান্দব প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। আপনিও প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন।তাই আমরাও ধনী-দরিদ্র সকলের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবি মুজিববর্ষের উপহার হিসেবে আপনার নিকট মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

তাই সকলের জন্য মানসম্মত ও শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ এবং শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমাদের দাবি গুলো মেনে নেওয়া আপনার গুণমুগ্ধতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি