1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৭৩ বার

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ )বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা ২৮ মার্চের হরতালের সমর্থনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের ১নং রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সভাপতি রেবতী বর্মন, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী’র লিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সেইসাথে আবারও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা করছে সরকার। তারা আরো বলেন, দেশে গণতন্ত্র-ভোটাধিকার নির্বাসিত, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশ। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে ১২টা সর্বাত্মক হরতাল পালন করার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net