1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী স্কয়ার ক্লিনিকে স্বাধিনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

বাঁশখালী স্কয়ার ক্লিনিকে স্বাধিনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৫২ বার

মহান স্বাধিনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাঁশখালী স্কয়ার ক্লিনিক এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ক্লিনিকের হলরুমে অনুষ্টিত হয়েছে।

বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিবেট বাংলাদেশ ও মুক্তি বিতর্ক ধারার সাবেক সভাপতি, চট্টগ্রাম জর্জকোর্টের আইনজীবী মুহাম্মদ ইমরান হোছাইন।

বাঁশখালী স্কয়ার ক্লিনিকের পরিচালক (এমডি) মুহাম্মদ জসিম উদ্দিন আল-হাসান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঁশখালী স্করার ক্লিনিকের একাউন্টিং পরিচালক,নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী কাইছার বিপ্লব, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাবেদ হোসেন ইকো, ডা. ফয়সাল মুকিত, ডা. ফাতেমা তুজ-জোহরা, শিলকূপ টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মুহাম্মদ হারুন, নিউ স্যাফরানের স্বত্বাধিকারী মুহাম্মদ আবু তাহের।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ক্লিনিকের মেডিকেল সুপারভাইজার তারেক আজিজ, টেকনোলজিস্ট আবু সাইদ, সিনিয়র নার্স রিতু আক্তার, ল্যাব সহকারী আবুল কাশেম সহ ক্লিনিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

স্বাধীনতা দিবসের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, এই মহান দিবসটি একদিকে যেমন আমাদের গৌরবউজ্জল ইতিহাসকে মনে করিয়ে দেয় তেমনি পাকিস্তানি স্বৈরাচার শাসকের শোষণ নির্যাতন এবং ভয়াল দিনগুলোর কথাও স্মরণ করিয়ে দেয়। আমাদের স্বাধীনতা যুদ্ধে যেই মানুষ গুলো নিজের জীবনকে উৎসর্গ করেছে আমরা কখনোই তাদের ঋণ শোধ করতে পারবোনা। কিন্তু যে জন্য তারা শহিদ হয়েছেন চাইলে সে স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। তাই এই বিশেষ দিনটিতে আমাদের অঙ্গীকার হোক একটি সুখি সমৃদ্ধ স্বপ্নীল বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net