1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে প্রবাসীর জমানো অর্থের ৮ লাখ টাকার ইফতার সামগ্রী পেয় ৮ শত হতদরিদ্র পরিবার খুশি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

লাকসামে প্রবাসীর জমানো অর্থের ৮ লাখ টাকার ইফতার সামগ্রী পেয় ৮ শত হতদরিদ্র পরিবার খুশি

এম, এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩২৮ বার

প্রবাসী ইউনিট সামাজিক সংঘটনের জমানো ৮ লাখ টাকা দেশের অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক ৮ শত পরিবারের মাঝে রমজানের ১ মাসের খাদ্য সামগ্রী দিলেন সামাজিক সংঘটন প্রবাসী ইউনিট। রমজানের আগ মুহূর্তে এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি এই অসহায় ও দুস্থ মানুষেরা।
শুক্রবার (১এপ্রিল ) সকালে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন প্রতিটি গ্রামে অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,২০১৬ সালে প্রবাসী ইউনিট নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।২০২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে কর্মরত ঐ ইউপির বাসিন্দারা ১৬৫ সদস্য নিয়ে তিন স্তরে গঠিত। উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ নিয়ে এ অঞ্চলে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রবাসী ইউনিট নামে সামাজিক সংগঠনটি।
বিগত ৫ বছরে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রায় ৮০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের পাশাপাশি চিকিৎসা বাবদ অর্থ, দরিদ্র মেয়েদের বিবাহ সহ অসহায় দরিদ্র লোকদের ঘর প্রদান এবং প্রত্যেক রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন এ সংগঠনটি। এ বছরের রমজান মাস উপলক্ষে ৭ লাখ টাকার ইফতার সামগ্রী ৮ শত পরিবারের মাঝে বিতরণ করেন। ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা , ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি খেজুর, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, সেমাই ও ১ কেজি আলুসহ যাতায়াতের খরচসহ ৮০০শত পরিবারের মাঝে খাদ্রসামগ্রী দেওয়া হয়েছে।
রমজানের উপহার পাওয়া হতদরিদ্র মানুষেরা বলেন, কয়েকদিন পরেই রমজান শুরু হবে। চাল, ডালসহ সব জিনিসের যে পরিমাণ দাম বাড়ছে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। বয়স্ক হওয়ায় কাজকাম করতে পারি না। হাতে তেমন টাকায় ছিল না। এ অবস্থায় আমাদের মাঝে প্রবাসী ইউনিট সংঘটন নামে প্রবাসীদের জমানো টাকা দিয়ে রমজানের বাজার করে দিয়েছে এবং আমাদের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী দিয়েছে এমন মানবিকতায় সাহায্য পেয়ে আমরা খুব খুশি।

প্রবাসী ইউনিট সংঘটনের প্রধান উপদেষ্টা, আহবায়ক ও সাধারণ সম্পাদক নেতারা বলেন,
এ সংঘটনের বিভিন্ন দেশে কর্মজীবী বন্ধুরা মিলে দেশের অসহায় মানুষদের জন্য ৮ লাখ টাকা পাঠায়। রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আবার বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এই কথা ভেবে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র রোজাদার ও দুস্থদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছরও স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এজন্য আগে থেকে প্রতিটি এলাকার প্রকৃত দুস্থদের নামের তালিকা করা হয়। সেই তালিকা অনুযায়ী শুক্রবার থেকে গ্রামে গ্রামে গিয়ে দুস্থদের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, প্রবাসী ইউনিটে প্রধান উপদেষ্টা সফিকুর রহমান, আহবায়ক রবিউল আলম মজুমদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন এন্তাজ, সিনিয়র উপদেষ্টা শরিফুল ইসলাম মুরাদ, প্রবাসী বাবু জুটন দাস, মিজানুর রহমান টিটু, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম সোহেল,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net