1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় নিহত ১ ঃ গ্রেফতার ২ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় নিহত ১ ঃ গ্রেফতার ২ জন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৩৯ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চর ডাকুমারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।

গত সোমবার (৫ এপ্রিল) বিকেলে চর ডাকুমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মোজাম্মেল হক। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সরদার ও লাল মিয়ার মধ্যে নদীতে জেগে উঠা চরের জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষ সালিশী বৈঠকে বসেন। বৈঠকে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সালাম সরদার ও লাল মিয়ার পক্ষের লোকজনের হামলায় মোজাম্মেল হক (৪০), মজদার আলী (৩৫) ও আবুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় মোজাম্মেল হকের অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতেই মোজাম্মেল হকের মৃত্যু হয়।

এব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সালাম সরদার ও লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net