ঢাকা   ০৩:৫৭:১৭ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

জরিমানার টাকা না দিতে পেরে রিকশাচালকের আত্মহত্যা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩০৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলার সাভারে জরিমানার টাকা দিতে না পেরে নাজমুল কাজী (৩০) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। তবে থানা পুলিশের দাবি, ওই যুবকের রিকশা হাইওয়ে থানা পুলিশ নেয়নি। সেটি চুরি হতে পারে। তাছাড়া নাজমুল মানসিক ভারসাম্যহীনও ছিলো। তার রিকশাটি হারিয়ে যাওয়ায় তিনি হয়তো উত্তেজিত হয়েই আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাত ১০টারদিকে উপজেলার রেডিওকলোনীর জালেশ্বর এলাকায় ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাজমুল খুলনা জেলার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে। স্থানীয়রা জানান, এর আগেও একবার নাজমুলের রিকশা হাইওয়ে পুলিশ ধরে তিন হাজার টাকা জরিমানা করেছিল।

মঙ্গলবারও হাইওয়ে পুলিশ ধরেছে। কিন্তু নাজমুল জরিমানার টাকা দিতে পারেননি দেখে পুলিশ রিকশাটি হাইওয়ে থানায় নিয়ে গেছেন। নাজমুল জানিয়েছেন তার রিকশা পুলিশ থানায় নিয়ে গেছে। তিন হাজার টাকা লাগবে গাড়ি ছাড়িয়ে আনতে। সেই টাকা তার কাছে নেই বিধায় তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার এটাই জানিয়েছেন।

নিহত নাজমুলের স্ত্রী নাজমা এ প্রতিবেদককে বলেন, নাজমুলের কাছে এ ঘটনা শোনার পর আমি আমতলার রিকশার গ্যারেজে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি, আমার স্বামীর রিকশা নাকি কলোনি থেকে হাইওয়ে পুলিশে ধরে ছিল। আমি শ্বশুরের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে থানায় গিয়ে ছিলাম গাড়ি ছাড়াতে। কিন্তু গ্যারেজ মালিক বলেছেন নাজমুলকে ছাড়া পুলিশ গাড়ি দেবে না। এজন্য আবার বাসায় ওকে নিতে এসে দেখি ঘরের দরজা ভিতর থেকে আটকানো। ঘরের একটুখানি ফাঁকা আছে, সেখান দিয়ে তাকিয়ে দেখি তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পাই। একটি কাপড়কে পেঁচিয়ে রশির মতো বানিয়ে সেটায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। জানা গেছে, ছেলেটা মানসিকভাবে অসুস্থ ও বদমেজাজিও ছিলেন। এর আগেও তিনি বিষপান করেছিলেন। উত্তেজিত হয়ে আজকেও হয়তো এমন ঘটনা ঘটাতে পারে ।

তিনি আরও বলেন, তার রিকশাটি হয়তো চোরে নিয়ে গেছে। কারণ হাইওয়ে পুলিশ রিকশা নেয়নি। কিন্তু তিনি বাসায় গিয়ে বলেছেন পুলিশ নিয়েছে। পরে বউ বলেছেন চলো পুলিশের কাছে যাই। কিন্তু তিনি যাননি। তার স্ত্রী টাকা ম্যানেজ করে বাসায় ফিরে দেখে তিনি আত্মহত্যা করেছেন। আমরা মরদেহটি উদ্ধার করেছি। তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা আজ কলোনি থেকে এমন কোন রিকশা আটক করিনি। জানাও নেই বিষয়টি। আর রিকশা ধরলে তো জরিমানা তিন হাজার না, দুই হাজার ৪শ টাকা। সেটা থানায় দিতে হয় না। ইউক্যাশ থেকে দিতে হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি