ঢাকা   ০৮:১৭:০৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

বিএনপি নেতা কামরুল হুদার ভাই নাজমুল হুদার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদার বড় ভাই নাজমুল হুদা (৫৬) হৃদরোগে আক্রান্ত্র হয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বুধবার বা’দ যোহর উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সুপার মাওলানা আব্দুল মতিন। জানাযায় মরহমের আত্মীয়-স্বজনসহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলো।

এদিকে নাজমুল হুদার মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আবু হাসনাত মিয়া মোহাম্মদ জোবায়ের এর সঞ্চালনায় জানাযায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ্ আলম রাজু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান আলী আশ্বব, মীর ওমর ফারুক (টিআই), কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল, কুমিল্লা মহানগর আ’লীগ নেতা কবির শিকদার, মহানগর আ’লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাত্তাহ্, বিজিএমইএ এর পরিচালক দেলোয়ার হোসেন জেকি, উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হক, মরহুমের চাচা মফিজুর রহমান, ছোট ভাই রেজাউল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি