1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চবিতে সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

চবিতে সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চবি সংবাদদাতা রুমেন চাকমা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪০০ বার

আজ সকাল ১১ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ মিনার প্রাঙ্গনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম অঞ্চল এর উদ্যোগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে। পরিষদের আহ্বায়ক রুমেন চাকমার সভাপতিত্বে এবং সদস্য সচিব স্নেহময় ত্রিপুরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, মংমংশি মারমা, ধীমান ত্রিপুরা, নির্টন মারাক, মেনপং ম্রো, হ্লামিউ মারমা, পহেলা চাকমা, ডচেংনু চৌধুরী, সুখী কুমার তঞ্চঙ্গ্যা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন “২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের ফলে এক সরকারি ঘোষণায় সরকারি চাকরিতে আদিবাসী কোটাসহ সকল ধরনের কোটা বাতিল করা হয়।

এর প্রতিবাদে তখনকার সময়ে আদিবাসী শিক্ষার্থীরা আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আদিবাসী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু ৪০ তম বিসিএস এর চূড়ান্ত পরীক্ষায় কয়েকজন আদিবাসী প্রার্থী ভাইভা দেওয়ার পরও কাউকে কোন ক্যাডারে সুপারিশ দেওয়া হয়নি। অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কথার বাস্তবায়ন করা হয়নি।” মানববন্ধনে বক্তারা আরও বলেন ” আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহাল এর সুমষ বন্টন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (চাক, ম্রো, বম, খেয়াং, খুমি, কোচ, মাহাতো, রাজবংশী, পাংখোয়া প্রভৃতি জাতিগোষ্ঠী) জন্য সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা ভর্তির ক্ষেত্রে বিশেষ নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি। বক্তারা আরো বলেন, “আমাদের এই অধিকার আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় সংবিধানের বিরুদ্ধেও নয়, এটি আমাদের ন্যায্য অধিকার পাওয়ার আন্দোলন। সভ্য প্রত্যেক দেশে যেখানে অপ্রতিনিধিত্বশীল জাতিগোষ্ঠী থেকে প্রতিনিধিত্বশীলতা তুলে আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় সেখানে বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা সুবিধা বাতিল করেছে সভ্য বিশ্বে কখনোই কাম্য নয়।” মানববন্ধনে বক্তারা আরও বলেন, ” সরকারের আদিবাসী কোটা বাতিলের ঘোষণাটি ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন।” আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহাল না রাখা পর্যন্ত আন্দোলন চলবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শতাধিক আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net