1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটের হামলায় শিক্ষক আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটের হামলায় শিক্ষক আহত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৭৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব রানা (২০) সহ তিন জনের নামে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার আহত শিক্ষক মো. সবুজ মাহমুদ। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, জল্লিকান্দি গ্রামের ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের হাবিব মিয়ার ছেলে মাহবুব রানা। বিষয়টি স্কুলের শিক্ষক ও কমিটির লোকজনকে জানায় ওই শিক্ষার্থী। এরপর স্কুলের পক্ষ থেকে শিক্ষক মো. সবুজ মাহমুদ বিষয়টি মাহবুব রানার মা-বাবাকে জানাতে গেলে তারা শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। বুধবার দুপুর ১২টার দিকে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত মাহাবুব ওই শিক্ষকের ওপর অতর্কিতভাবে হামলা করে।

 

মাহবুব তার হাতে থাকা কাঠের রুল দিয়ে পিটিয়ে ওই শিক্ষকের হাত-পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে বুধবার রাতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। স্কুল শিক্ষক মো. সবুজ মাহমুদ বলেন, ‘মাহবুব রানা স্কুল ছাত্রীদেরকে উত্যক্ত করা ছাড়াও প্রতিদিনই নানা রকম সমস্যা করে থাকে। এ ঘটনার প্রতিকার চাইতে গিয়ে আমি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। এখন আমি আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, ওই শিক্ষক থানায় ৩ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net