1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুলাভাইয়ের হাতে শালিকা খুন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী 

দুলাভাইয়ের হাতে শালিকা খুন

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৯৯ বার
জামাই-বউয়ের পারিবারিক কলহের জের ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জে দুলাভাইয়ের নির্যাতনে শালিকা কলেজ শিক্ষার্থী রোখসানা আক্তার (১৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর (৩৫) পলাতক। মাহবুবুল আলমের বাড়ি করিমগঞ্জের মোদক পাড়ায়। সে করিমগঞ্জ বাজারে ফলের ব্যবসায়ী। সূত্র জানায়, উপজেলার মোদক পাড়ার বাসিন্দা মাহবুবুল আলম ওরফে ওমরের সঙ্গে গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে হাওয়া আক্তারের ২০০৮ সালে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। গত সপ্তাহখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে আসেন হাওয়া আক্তার। এরপর ওমর তার স্ত্রীর সাথে যোগাযোগ করেনি। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে হাওয়া আক্তারের ছোট বোন রোখসানা আক্তার বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা থেকে তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে যায় দুলাভাই ওমর। সেখানে তাকে নির্মম নির্যাতন করে। আহত অবস্থায় রোখসানা প্রথমে গুজাদিয়া নিজের বাড়িতে যায়। যন্ত্রণা সহ্য করতে না পারলে পরিবারের লোকজন করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর পলাতক। লাশ করিমগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। খুনিকে ধরতে পুলিশি অভিযান চলছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net