1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল লালমাই'র ১ বাসিন্দার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল লালমাই’র ১ বাসিন্দার

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা (লাকসাম ও লালমাই) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮৩ বার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী।

নিহত আবদুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বিশ্বরোড এলাকায় বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন বাবা। ফেরার পথে ট্রেনের কাটা পড়ে মারা যান তিনি।

এ ঘটনায় এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, পদুয়ার বাজার এলাকায় আবদুল মান্নানের ছেলের শ্বশুর বাড়ি। সেখানে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। ছেলের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের একশত গজ পূর্বে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net