ঢাকা   ০৯:১৪:৩৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

নবীনগরে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নোঙরের মানববন্ধন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙরের উদ‍্যোগে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে নবীনগর লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোঙরের আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, সাংবাদিক মো. সোহেল আহাদ, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সালাহউদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা নোঙরের সদস্য সচিব আব্দুল বাতেন সুমন, নোঙর কর্মী হাজিয়া বিনতে বাসেদ, নোঙর কর্মী সঞ্জয় শীল, নোঙর কর্মী ফরহাদ, নোঙর কর্মী আসাদুজ্জামান রিজভী, আওয়ামীলীগনেতা চান বাদসা, মো. নূরে আলম, বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরসহ এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা তিতাস নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নদীর সীমানা নির্ধারণ করার জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি