1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ ৩জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লায় ট্রাক্টর খাদে পড়ে চালকসহ ৩জন নিহত

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ বার

কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (০৯ এপ্রিল) ভোর পৌনে ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া-দড়িপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টর চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল(২২) ও শহিদুল ইসলামের ছেলে হাসান মিয়া (২৩)। রিপোর্ট লেখা পর্যন্ত আহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি হতাহতরা সবাই উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকার আশামনি ইটভাটায় মালামাল পরিবহনের কাজ করতো।

জানা যায়, শনিবার ভোরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকার আশামনি ইটভাটা থেকে ইট নিয়ে গন্তব্যে যাওয়ার সময় মোচাগড়া এলাকায় এসে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের চালক বাবলু ও দুই শ্রমিক টুটুল এবং হাসান ঘটনাস্থলেই মারা যায়। একজন শ্রমিক আহত হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম তিনি বলেন, ভোরে ভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net