1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে রামদা চায়নিজ কুড়ালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

নবীগঞ্জে রামদা চায়নিজ কুড়ালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩১৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
নবীগঞ্জে তিন ডাকাতকে রামদা, চাইনিজ কুড়ালসহ গ্রেফতার। তাদের স্বভাব ও নেশা, সুযোগ পেলেই ধর্ষণ করা হত সুন্দরী মেয়ে ও গৃহবধূদের। একেক জনের বিরদ্ধে অস্ত্র আইনসহ রয়েছে একাধিক মামলা।

যানা যায় নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের কৌশলে ব্যস্তে গেল তাদের পরিকল্পনা। নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, রবিবার গভীর রাতে রাত্রীকালীন ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ১৯/২০ জনের ডাকাতদল তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে ডাকাতি করার জন্য শলা পরামর্শ করে। এসময় পুলিশ কৌশল করে এই তিন ডাকাতকে ধরতে সক্ষম হয় এবং বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, গন্ধবপুর কাদিমগাঁও এলাকার বাসিন্দা রুয়াব আলীর পুত্র ডাকাত শাহিদ আলী ওরপে সাহেদ (২৯), অপর সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর বাগময়না এলাকার মৃত মোহাম্মাদ আলীর পুত্র শিপন মিয়া (৩৬), একই এলাকার মৃত জলিল মিয়ার পুত্র মোঃ জিতু মিয়া (৩৯),। তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের সাদা বস্তার মধ্যে ৩ টি রামদা, ২ টি স্কুডাইবার, ষ্টিলের তৈরী চাইনিজ কুড়ালসহ তাদের গ্রেফতার করে ।

পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net