ঢাকা   ০২:৩২:২৬ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

হালদায় আবারো মৃত ডলফিন!

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে মৃত ডলফিন পাওয়া গেছে আবারো।

বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে হালদা নদীর সিপাহীঘাট এলাকা থেকে এ ডলফিন উদ্ধার করেন ডিম আহরণকারী কামাল সওদাগর। এর দৈর্ঘ্য ৪ফুট ৪ইঞ্চি, প্রায় ৩০ কেজি ওজনের এই ডলফিনটি মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান তিনি।

ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগে ল্যাবে সংরক্ষণ করা হয়েছে। উদ্ধারকৃত মৃত ডলফিনের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে’ জানিয়ে প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন- এটি হালদা নদীতে পাওয়া ৩৩ নম্বর মৃত ডলফিন।

নদীতে কয়েকদিন পর ডিম ছাড়বে মা মাছ, নানা প্রস্তুতি চলছে ডিম আহরণকারীদের। এমন সময়ে মৃত ডলফিন উদ্ধার হওয়ায় বেশীই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এমনটা মা মাছের জন্যও নিরাপদ নয় বলে মন্তব্য ডিম আহরণকারীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি