1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর জেলা বিএনপির নতুন কমিটিতে উচ্ছ্বসিত গঙ্গাচড়া উপজেলার নেতাকর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

রংপুর জেলা বিএনপির নতুন কমিটিতে উচ্ছ্বসিত গঙ্গাচড়া উপজেলার নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার,রংপুর অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৭২ বার

রংপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সর্ব স্তরের নেতা কর্মীরা।

নতুন এই জেলা কমিটির আহবায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে। ৩৬ সদস্যের এই কমিটির সদস্য সচিব করা হয়েছে আনিসুর রহমান লাকুকে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়।

এ কমিটিতে আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক রংপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চারদলীয় ঐক্যজোটের সাবেক রংপুর-১ আসনের সাংসদ প্রার্থী মোকাররম হোসেন সুজন, গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু ও সাধারণ সম্পাদক আখিরুজ্জামান মিলনকে সদস্য নির্বাচিত করায় একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখনির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে গঙ্গাচড়া উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত গঙ্গাচড়া উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা।দীর্ঘ দিন পর প্রাণ যেন ফিরে পেয়েছে তারা।কয়েকজন নেতাকর্মী জানায়।আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো সুজন চেয়ারম্যান যেন নতুন জেলা কমিটিতে সম্মানজনক স্থান পায়।আমাদের সে দাবী পূর্ণ হয়েছে।

উল্লেখ্য ২০১৭ সালের ২৬ মে কোনো সম্মেলন ও কাউন্সিল ছাড়াই রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছিল। ওই কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও রইছ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net