1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

তিতাসে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বার

কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ ও প্রসাশনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারন সম্পাদক মহসীন ভূঁইয়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা বাছেদ প্রমুখ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা পূর্বে উপজেলা পরিষদ, প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net