ঢাকা   ১১:০৪:১২ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

মীরসরাইয়ে বাস চাপায় যুবলীগ নেতা নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় রবিউল হোসেন সেলিম (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম গেইট এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস চাপা দিলে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল হোসেন সেলিম জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামের আবু তাহের এর পুত্র। সে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ছিলেন।

এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি