1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ত্রিরত্ন বৌদ্ধ বিহার আগুনে পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

গুইমারায় ত্রিরত্ন বৌদ্ধ বিহার আগুনে পুড়ে ছাই

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৬২ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বুদংপাড়া নামক স্থানে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দির সহ চার’টি বসতঘর পুড়ে ছাই। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ১ নং গুইমারা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বুদংপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও মন্দিরের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মন্দির সহ পাশে থাকা মোট চারটি (৪টি) ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বৌদ্ধ বিহারের আশে পাশে থাকা স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে বিহারে থাকা মূল্যবান মালামাল/আসবাবপত্র পুড়ে গেছে।

মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net