1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে নানান আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

খাগড়াছড়িতে নানান আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৮০ বার

খাগড়াছড়িতে ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ। আজ মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় শহরের নারিকেল বাগান এলাকার জেলা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

এতে কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্যর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক টারজেন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।

এছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য নুরুল্লাহ হিরো, আফতাব উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অঙ্গ-সংগঠনের নেতারা এতে অংশ নেন।

এতে বাংলাদেশ কৃষক লীগের সোনালী দিন, গঠনের ইতিহাস, কার্যক্রম এবং গুরুত্বারোপ করে প্রতিষ্ঠা কালীন সময় ধরে দেশের জন্য বিভিন্ন অবদান রাখার কথা তুলে ধরে সংগঠনের সাফল্য কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net