1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় স্পিডবোট ডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ৩ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় স্পিডবোট ডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ৩

ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার

বৈরী আবহাওয়ার কারণে কুমিরা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট সন্দ্বীপ উপকূলে এসে ২০ জন যাত্রীসহ ডুবে যায় । আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনকে জীবত উদ্ধার করা হয়।

এতে এক মেয়ে শিশুকে (১৫) সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আদিফা, আলিভা ও সৈকত নামে এক ছেলে শিশুসহ তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানা পুলিশ জানায়, স্পিডবোট দুর্ঘটনায় নুসরাত জাহান আনিকা ( ১৪) নামে এক শিশু মারা গেছে। সে মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, অবৈধ ফিটনেসবিহীন স্পীডবোট, অদক্ষ চালক আর ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়ল তারা এ প্রশ্ন সাধারণ যাত্রীদের।
এদিকে, আহতদের দেখতে ইউএনও ও থানার ওসি বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net