ঢাকা   ০৭:৩৭:৩৩ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক

লাকসামে মধ্যরাতে জুয়ার আস্তানায় হানা দিয়ে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

এম, এ মান্নান.কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৯৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাকসামে মধ্যরাতে একটি জুয়ার আস্তানায় হানা দিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের সাত বাড়িয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাত বাড়িয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে প্রবাসী বেল্লাল আহম্মেদ (৫৫),
একই গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে ওমর ফারুক (৩০), মৃত খালেক মিয়ার ছেলে রিপন মিয়া (২৬),ইউছুফের ছেলে ইয়াকুব মিয়া (২৮),
আবদুল খালেকের ছেলে আবু তাহের (৩৮) ও বোয়ালিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ইউছুফ মিয়া (৪৪)।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়ীয়া গ্রামে সিদ্দিক সুপার মার্কেটের বেল্লার দোকানে বেশকিছুদিন ধরে জমজমাট জুয়া খেলা চলছিল। নিয়মিত চলা এই জুয়ার আসরে এই উপজেলা ছাড়াও আশাপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লোকজন এসে জুয়া খেলতেন। আর জুয়াড়িদের নিরাপত্তাসহ সবধরনের সযোগ-সুবিধা দেওয়ার কথা বলে মার্কেটের মালিক বেল্লাল আহম্মেদ প্রতিদিন জুয়ার বোর্ড থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। এমকি ওই টাকাসহ বেল্লাল আহম্মেদ সহপাঠীদের সঙ্গে জুয়া খেলতেন। এসব টাকায় সব মহলকে ম্যানেজ করা হয়ে থাকে বলে প্রচার করতেন তিনি। একপর্যায়ে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ওই জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই সেট তাস ও নগদ টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেশকিছুদির ধরে চলা ওই জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি