1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু, আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইদহে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু, আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫৪৬ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে টুকটুগি বেগম (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুরে নাকোইল গ্রামের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নাকোইল গ্রামের স্বপন জোয়ার্দ্দারের স্ত্রী টুকটুকি বেগম রান্না ঘরে রান্না করছিল। হঠাৎ সেখানে আগুন ঘরে যায়। মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়ী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় গৃহবধু টুকটুকি। দগ্ধ হয় টুকটুকি বেগমের মা শিউলি বেগম ও স্থানীয় চনের উদ্দিণ নামের এক ব্যক্তি। পুড়ে যায় ৫ টি বাড়ি ঘর। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আগুনে স্বপন জোয়ার্দ্দার, চনের উদ্দিন জোয়ার্দ্দার, এমদাদুল জোয়ার্দ্দার, নজির উদ্দিন জোয়ার্দ্দার ও উসমান জোয়ার্দ্দেরের বাড়ি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্টিকের কারণেই এ অগ্নিকান্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net