1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের সাথে আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন 

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের সাথে আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪২৩ বার

২০ এপ্রিল স্পিডবোট দুর্ঘটনার প্রতিবাদে সোচ্চার সন্দ্বীপের তরুণ ছাত্র সমাজ। নৌ দুর্ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও নিরাপদ নৌ রুটের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার কার্যালয়ে আন্দোলনকারীদের সাথে এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।

আন্দোলনকারীরা এসময় গুপ্তছড়া ঘাটে স্পিডবোট ডুবির বিষয়ে তদন্ত করার দাবিতে ইউএনও বরাবর একটা আবেদন পত্র প্রদান করেন। এছাড়া আন্দোলনকারীরা ইউএনওর মাধ্যমে গঠিত তদন্ত কমিটির কাছে ১২ টি প্রশ্নের উত্থাপন করেন। এসিল্যান্ড মো. মঈন উদ্দীনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

প্রশ্নগুলোর অন্যতম হলো স্পিডবোটের রেজিস্ট্রেশন ছিল কিনা? রেজিস্ট্রেশন থাকলে সেটার সার্ভে মেয়াদ ছিল কিনা? রেজিস্ট্রেশন ও সার্ভের মেয়াদ থাকলেও স্পিডবোটের গায়ে(সামানে দুই পাশে) নাম ও রেজিস্ট্রেশন নম্বর কেন ছিল না? পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম ছিল কিনা? সার্ভে সনদে উল্লেখিত যাত্রীর অতিরিক্ত যাত্রী নিয়ে ছিল কিনা? বে ক্রসিং পারমিশন ছিল কিনা? চালকের সনদ ছিল কিনা?
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা আন্দোলনকারীদের আশ্বস্ত করেন আবেদন পত্রের উল্লেখিত প্রশ্নগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net