ঢাকা   ০৯:১০:৩৩ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিএমএ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৬৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিএমএ কুষ্টিয়ার সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম মুসতানজিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ
এএফএম আমিনুল হক রতনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, স্থানীয় সরকার বিভাগের
উপ-পরিচালক জনাব মৃণাল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মেডিকেল
কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দিলদার হোসেন, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ
প্রফেসর কাজী মনজুর কাদির, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জর্জ
কোর্টের বিজ্ঞ জিপি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, ডাঃ রতন ডাঃ লিজা
ম্যাটসের চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ড. শেখ রেজাউল করিম, উপ-রেজিস্টার ড. নওয়াব
আলী খান, শেখ জাকির হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের
সাধরণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ শাহীন সরকার, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে বিএমএ নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ইফতার মাহফিলটি সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি