1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতারি নিয়ে অপেক্ষায় থাকেন তারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া 

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতারি নিয়ে অপেক্ষায় থাকেন তারা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৯৩ বার

ঠিক ইফতারের ২৫ মিনিট আগে থেকে মহাসড়কের এক পাশে একটি টেবিলে সাজানো থাকে রোজাদারদের জন্য ইফতারের প্যাকেট।ইফতার সামগ্রী হিসেবে একটি সাদা প্লাস্টিকের বক্সে দেওয়া হয়, মিনারেল পানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনী, চপ, তরমুজ, মুড়ি, জিলাপি। ইফতারের সময় ঘনিয়ে আসায় হোটেলের মালিক ও কর্মচারীরা হাত দিয়ে মহাসড়কে চলাচলরত গাড়ী ও পথচারীদের থামিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করছেন ইফতার। দিনের সময়ের শেষ মূহুর্তে ইফতারের প্যাকেট পেয়ে খুশি রোজাদাররা। ইফতারি পেয়ে সিএনজি অটোরিকশার যাত্রী মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, ইফতারের সময় ঘনিয়ে আসায় বাসায় গিয়ে পৌঁছাতে পারবো কিনা চিন্তিত ছিলাম। যাওয়ার পথে হঠাৎ দেখি কিছু লোক গাড়ি থামিয়ে সবাইকে ইফতারের প্যাকেট দিচ্ছেন। পরে বুঝলাম এটা হাইওয়ে হোটেল থেকে রোজাদারদের জন্য দেওয়া হয়েছে। এমন মহতী উদ্যোগকে ধন্যবাদ জানাই।

(২৩ এপ্রিল) শনিবার সন্ধ্যার আগে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকায় মহাসড়কে রোড ভিউ নামের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সরেজমিনে গেলে এমন মহতী উদ্যোগটি চোখে পড়ে।

ব্যস্ত এই মহাসড়কে অনেকে সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেন না। পবিত্র মাহে রমজানের শুরু থেকে সড়কে চলাচলরত রোজাদারদের মাঝে ইফতার বিতরণের ব্যতিক্রম আয়োজনটি করে আসছেন হোটেলটির মালিক শামশুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে রোড ভিউ হোটেলের চেয়ারম্যান শামশুল ইসলাম
বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াতকারী অনেক যাত্রী ও চালক রোজাদাররা বিভিন্ন ব্যস্ত বাজারে যানজটে আটকে ঠিক মতো গন্তব্যে পৌঁছাতে পারেনা। তাদের জন্য প্রতিদিন বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এটি শুরুতে ৫০টি প্যাকেট দিয়ে ইফতার বিতরন করলেও পরে কেরানীহাট পদুয়াসহ বিভিন্ন বাজারে মিনি ট্রাক দিয়ে চার শত রোজাদারকে ইফতার দেওয়া হয়। শেষ রমজান পর্যন্ত এই সেবা চলবে। প্রতিদিন এভাবে কয়েক শতাধিক মানুষকে ইফতারি দেওয়া হয়। এছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকে কেঁওচিয়া ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

হোটেলটির স্বত্বাধিকারী আবদুল আলম জানান, হাইওয়ে সড়কে যাতায়াতকারী অনেক চালক ও যাত্রী নিজ গন্তব্যে ইফতারের আগে পৌঁছাতে পারেনা। তাদের কথা চিন্তা করে সওয়াবের উদ্দেশ্য হোটেলের পক্ষ থেকে পুরো রমজান মাস জুড়ে মহাসড়কে চলাচলরত রোজাদারদের মাঝে নিয়মিত ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net