ঢাকা   ০৫:০৩:৫০ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত 

নবীনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মো. ইয়াছিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার হোসেন, শ্যামগ্রাম বনলতা বিপিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগম, চুওরিয়া মুন্সি আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন সরকার, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

ইফতারের আগে দেশ ও শিক্ষক সমাজের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মঞ্জুরুল করিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি