1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় সরকারি কাজে আনছার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

গাইবান্ধায় সরকারি কাজে আনছার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

গাইবান্ধায় সরকারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে আনছার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম এর বিরুদ্ধে।

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩২২ বার

জানা যায়, আনছার ভিডিপি সদর দপ্তরের স্বারক নং -৪৪.০৩.০০০০.০২১.০১.০০১-২৩ তারিখ ১০/০১/২০২২ইং এর আলোকে গাইবান্ধা জেলা ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রের দেয়াল সংলগ্ন নিচু স্থানে মাটি ভরাট ও জেলা দপ্তরের সংস্কার কাজের জন্য ২০২১-২০২২অর্থ বছরে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

বিধি অনুযায়ী একটি সমন্বয় কমিটির মাধ্যমে কাজ করতে হয়। সে লক্ষে ৭/২/২০২২ ইং তারিখে জেলা কর্মকতা রেজাউল ইসলাম স্বাক্ষরিত স্বারক নং -৪৪.০৩.৫৫৩২.৩০.০৩৮.২২-১৬৭ এক অফিস আদেশে সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট ( চলতি দায়িত্ব) প্রাপ্ত কমকর্তা মোঃ রেজাউল ইসলাম সহ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। শ্রমিক মজুরি কোড ৩২১১১৩৪ ও অন্যান্য মনিহারি সংস্কার কাজ শ্রমিক অর্থনৈতিক কোড ৩২৫৫১০৫ এ ৪ লাখ টাকার কাজের আদেশ দেওয়া হয় । কমকর্তা রেজাউল ইসলাম নিজে কমিটির সভাপতি হওয়ায় কাজের তদারকি করার কোন লোক না থাকার সুবাদে নাম মাত্র কাজ করে সিংহ ভাগ টাকা কর্মকর্তা নিজে পকেটস্থ করেছে।১৩/০৩/২০২২ইং তারিখে বিলনং১০৯ এর ৬টি ভাউচারে দেখা যায় বালু,মাটি ক্রয় পরিবহন বাবদ ১লাখ ৪১ হাজার ৫শত টাকা দেখানো হয়েছে।

তবে বালু ব্যাবসায়ী মমিনুল ইসলামের নিকট মাটি ও বালু কত টাকার কিনেছে তা জানাতে চাইলে বার্তা বাজারকে তিনি বলেন, আমার কাছ থেকে ৪০/৪৫হাজার টাকার বালু কেনেন। বালু বিক্রির ভাউচারের বিষয়ে প্রশ্নকরা হলে তিনি জানান,আমার কাছ থেকে ফাকা ভাউচার নিয়েছেন সেই কর্মকর্তা। স্মারক নাম্বার ৩২৫৫১০৫ মনিহারী কোডের ২লাখ টাকার ষ্টেশনারী দ্রব্য সামগ্রী ক্রয় না করিয়া ভুয়া শ্রমিকের মাস্টার রোল প্রস্তত করে ১১০নং বিল ভাউচার এর মাধ্যমে মনিহারী কোডের টাকাও কমকর্তার পকেটে । প্রশিক্ষন গ্রহনকারি ভিডিপি সদস্যদের ভর্তুকির
৫০০কেজি মশুর ডাল প্রশিক্ষনার্থীদের না দিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে |

অন্যদিকে অপর সদস্য মোছাঃ সাহেনা খাতুন মোবাইল ফোনে জানান আমি সদস্য তবে আমার দ্বারা কোন কাজ করা হয়নি। বিল ভাউচারে স্বাক্ষর আছে প্রশ্ন করা হলে তিনি বলেন। স্যার এর নির্দেশে বিল ভাউচারে স্বাক্ষর করেছি |

এ বিষয়ে জেলা কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সদস্য শাহীন মিয়ার বার্তা বাজার প্রতিনিধি যোগাযোগের চেষ্টা করল মুঠো ফোনে যোগাযোগ সম্ভব হয় নি কর্মকর্তার সাথে |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net