1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরাপদ নৌ-রুট দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদম গাঁয়ে সন্দ্বীপবাসীর প্রতিবাদী মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

নিরাপদ নৌ-রুট দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদম গাঁয়ে সন্দ্বীপবাসীর প্রতিবাদী মানববন্ধন

ইকবাল ইবনে মালেক, সন্দ্বীপ প্রতিনিধি , চট্টগ্রাম।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম উদ্যোগে স্পীড বোট দূর্ঘটনায় নিহতের স্মরণে নিরাপদ নৌ-রুট দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদম গাঁয়ে ব্যতিক্রমী প্রতিবাদী মানববন্ধন করেন সন্দ্বীপবাসী। সন্দ্বীপ এসোসিয়েসন এর সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন কাজী জিয়া উদ্দীন, সারোয়ার জামিল শামীম, নারী নেত্রী রোমানা নাসরিন, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান , সাংবাদিক সারওয়ার সুম্ন, গণমাধ্যম কর্মি আবু রায়হান তানিন, সংগঠক খাদেমুল ইসলাম,অনলাইন এক্টিভিস্ট নুরুল ইসলাম শিমুল, অধিকার কর্মী আব্দুল কাদের মানিক , সভাপতি, সন্দ্বীপ এসোসিয়েশন এডভোকেট এম.এ. বারী , ছাত্র নেতা বাবর উদ্দিন সাগর, ছাত্র ফোরামের সভাপতি ইমতিয়াজ কবি্র, সংগঠক শেখ মোঃ শরীফুল আলম সৌরভ, সংবাদ কর্মী ইব্রাহীম অপু প্রমুখ ।

বক্তরা তাদের বক্তব্যে বেশ কিছু দাবি তুলেন –

১। কুমিরা-গুপ্তছড়া নৌ ঘাটের একক ইজারাপ্রথা বাতিল পূর্বক একাধিক ইজারা প্রথার ব্যবস্থা করা,
২। ভাসমান জেটি /পন্টুন/ সী ট্রাক দ্বারা স্টীমারে যাত্রী উঠানামার ব্যবস্থা করা,
৩। নিরাপদ নৌযান / অনুমোদিত নৌযান দ্বারা যাত্রী পারাপারের ব্যবস্থা করা।
৪। যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।
৫। বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধারের সুব্যবস্থা নিশ্চিত করা।
৬। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করা।
৭। নিহতদের পরিবারকে ক্ষতি পুরণ প্রদান করা।
৮। সন্দ্বীপ চট্টগ্রামের নৌরুটের সকল ঘাট যাত্রী পারাপারের ব্যবস্থা করা।
৯। সর্বোপরি একটি দায়িত্বশীল জবাবদিহিমূলক উপর্যুক্ত কর্তৃপক্ষের নিকট ঘাটের ব্যবস্থাপনা হস্তান্তর করার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net