1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০টি ঘর পেলো হতদরিদ্ররা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

গুইমারাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০টি ঘর পেলো হতদরিদ্ররা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপে গুইমারা উপজেলার ২ টি ইউনিয়নে ৫০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলো জমিসহ ঘর।
২৬ এপ্রিল মঙ্গলবার সারাদেশে একযোগে গণভবন থেকে ভার্চুয়াল ৩২ হাজার ৯০৪টি ঘরের উদ্বোধন ও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষ উপলক্ষে একটি পরিবারও গৃহহীন ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে যাদের নিজস্ব জমি নেই, ঘর নেই তাদের জমি ও ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ প্রকল্প-২ অধীনে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে। এসব ঘর নির্মাণ করা হচ্ছে সরকারি খাস জায়গা কিংবা দখল হওয়া জায়গা দখলমুক্ত করে।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আজ ৫০ টি ঘর জমির কাগজ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, নির্বাহী অফিসার তুষার আহমেদ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে গুইমারা উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net