1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ির ৩৫ পরিবার পেলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার’র ঘর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

মানিকছড়ির ৩৫ পরিবার পেলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার’র ঘর

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’-এই প্রতিপাদ্যে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারে দুই শতক ভূমি ও সেমিপাকা ঘর উপহার দিয়ে অসহায় মানুষকে মাথাগুজার ঠাঁই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ১ লাখ ১৭হাজার ৩২৯টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রকল্পের ৩য় পর্যায়ে ৬৫হাজার ৬৭৪টি ঘরের মধ্যে ৩২হাজার ৯০৪টি ঘর ২৬ এপ্রিল সুবিধাভোগী পরিবারের মাঝে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপকারভোগীদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় ৩য় ধাপের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন।

মানিকছড়ি উপজেলা টাউন হলে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তহিদ উদ জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, হেডম্যান কংজরী চৌধুরী, সুবিধাভোগী মো. রিপন ও সোনিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজনসহ সকল ইউপি সদস্য, হেডম্যান, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ইতোমধ্যে ১ম ও ২য় পর্যায়ে ৬০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে। ৩য় পর্যায়ে ৭২টি ঘরের কাজ চলমান রয়েছে। যার মধ্যে আজ ৩৫টি ঘর বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ৩৭টি কাজ শেষে বুঝিয়ে দেওয়া হবে জানিয়েছেন ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net