1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর ঈদ উপহার সুবর্ণচরে জমি ও পাকা ঘর পেল ৩০ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঈদ উপহার সুবর্ণচরে জমি ও পাকা ঘর পেল ৩০ পরিবার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করায় সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ৩০ টি পরিবার পেয়েছে জমির দলিল, পাকা ঘর, ও নির্মাণকৃত ঘরের চাবি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী তার সরকারি গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন।

গণভবন থেকে সম্প্রসারিত হওয়া প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন সুবর্ণচর উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগী সহ অন্যান্যরা।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলায় প্রথম পর্যায়ের ২০ টি ও দ্বিতীয় পর্যায়ে ৮৮ টি ঘর উদ্বোধন হয়। এবং তৃতীয় পর্যায়ে নির্মাণ করা হচ্ছে ৩০০ টি ঘর। এছাড়াও বেসরকারি ও অন্যান্য প্রকল্পের অর্থায়নে আরো ১৩টি ঘর নির্মাণ করা হয়েছে।অসহায় পরিবার গুলো ঘর পেয়ে প্রধানমন্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করে এবং অনেককে খুঁশিতে কান্নায় ভেঙ্গে পড়তেও দেখা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net