ঢাকা   ০২:৩২:০০ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

সুবিধা বঞ্চিতদের সাথে ইফতারে লায়ন জাহেদুল করিম বাপ্পী : ঈদ সামগ্রী বিতরণ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মানবতার কল্যাণে নানা ধরনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নকারী সংগঠন ‘রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় অপরাজেয় বাংলাদেশ আদ্রিতা শেল্টার হোমের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক লায়ন জাহেদুল করিম বাপ্পী এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন- আমরা ভেবে দেখেছি কি? এসব সুবিধা-বঞ্চিত মানুষ কীভাবে আছে? কেমন করে চলছে তাদের জীবনযাত্রা? প্রশ্ন থেকে যায়। আমাদের দেশে যারা বিত্তশালী লোক রয়েছে, তারা যদি মানবিকতায় উদ্ধুদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাহলে এসব সুবিধা-বঞ্চিত মানুষ কষ্টের মধ্যদিয়ে জীবন-যাপন করতে হয় না। তারা হাসি-খুশিতে জীবন-যাপন করতে পারে। এছাড়া মানবিকতার পরিচয় বহন করতে বিত্তশীল হওয়া জরুরি নয়। বরং উদার মানসিকতার অধিকারী এবং চিন্তাশীল হওয়া জরুরি।

শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় জিন্নাত আরা বেগমের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ ই এপ্রিল) সন্ধ্যায় নগরীর স্টেশন রোড দি সিটি সুপার কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মুরাদ আহম্মেদ শাওন, জুমায়দুল ইসলাম, শফিউল আযম, জিয়াউল হক মালেকী, জাফর সাদেক নয়ন, ইমরান,স্বর্ণ, সাবরিনা, সজীব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি