1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এলজিইডির নির্মাণাধীন সেতু ভেঙে ধর্মপাশার রফিকুলের মৃত্যু,আহত-৪০ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

এলজিইডির নির্মাণাধীন সেতু ভেঙে ধর্মপাশার রফিকুলের মৃত্যু,আহত-৪০

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার

জীবীকার ত্যাগীদে প্রায় ৫বছর আগে রাঙামাটিতে যায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা মোঃ জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৩)। পরিবারের অভাব অনটন গুছাতেই তিনি রাঙামাটিতে যান। তিনি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বসবাস করতেন।

আজ (২৮এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি আসামবস্তী টু কাপ্তাই রোডে বড়াদম এলাকায় এলজিইডির নির্মাণাধীন সেতুর ঢালাইয়ের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ সেতুটি ধসে নিচে পড়ে যায়। ধসে পড়লে এর নীচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামের (৩৩) মৃত্যু হয়। এতে ঢালাই ও সেন্টারিংয়ের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় প্রায় ৪০জন শ্রমিক। পরে অন্য শ্রমিকরা আহত শ্রমিকদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি রাজবাড়ি সদর হাসপালে নিয়ে যাওয়া হয়।এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ ত্রিরতন চাকমা নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।

মৃত রফিকুলের পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি আসামবস্তী টু কাপ্তাই রোডে বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতুর স্পেন ঢালাই করার সময় ঢালাই ও সেন্টারিং ধসে পড়ে যায়।

মৃত রফিকুল ইসলামের মামা ডাঃ সবুজ আহমেদ বলেন, রাঙামাটিতে লাশের প্রথম জানার নামাজ পড়ার পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গ্রামের বাড়িতে এনে দ্বিতীয় জানার নামজ পড়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net