1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহরাস্তিতে নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক 

শাহরাস্তিতে নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরন

মো.শাহ আলম ভূঁইয়াঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৭৮ বার

শাহরাস্তির সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের নরিংপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে গঠিত নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (পহেলা মে) উপজেলার নরিংপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের আহবায়ক মো.ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে এবং মাষ্টার বজলুর রহমান, আব্দুল্লাহ, মোঃ পলাশ, মাষ্টার সফিউল্লাহ, জুবায়ের, মিরাজ, বোরহান উদ্দিন ,মো. মাহিন,মো.আমিনুর রহমান ও মো.আবু সুফিয়ান এর সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত শতাধিক লোকদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ফেডারেশনের আহবায়ক শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের গ্রামে বসবাস করা সকল যুবক ভাইদের উদ্যোগে প্রতিষ্ঠিত নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন গ্রামের সামাজিক কাজগুলোতে অবদান রাখছে।
গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর পাশে সব সময় থাকতে চায় এই ফাউন্ডেশন।

উল্লেখ্য, গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমুখী কাজের নিমিত্তে গ্রামের যুবক ভাইদের একান্ত আগ্রহে গঠিত হয় নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন । ইতিমধ্যে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তামূলক কাজের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন।

আগামী দিনেও এই গ্রামের যুবক ভাইদের গঠিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শক্ত ও মজবুত ভাবে পরিচালনা করে গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সাধ্যানুযায়ী বিভিন্ন ধরনের সেবা ও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এটাই নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন ফেডারেশন সদস্যবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net