1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালিয়াডাঙ্গীতে ব্যতিক্রম মা দিবস পালন মায়ের পা ধুয়ে সম্মান জানালো স্কুলের ছাত্রছাত্রীরা । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

বালিয়াডাঙ্গীতে ব্যতিক্রম মা দিবস পালন মায়ের পা ধুয়ে সম্মান জানালো স্কুলের ছাত্রছাত্রীরা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৪৬ বার

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক ব্যতিক্র উদ্যোগ নিয়েছেন স্টার মডেল স্কুলের ছাত্রছাত্রীরা । স্কুলের মাঠে উপস্থিত ৫ শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক। মাঠের মাঝখানে দুই সারিতে পেতে দেওয়া চেয়ারগুলোতে একে একে এসে বসলেন মায়েরা। এরপর পানি ভর্তি মগ নিয়ে এসে চেয়ারে বসা মায়েদের পা ধুয়ে সম্মান জানিয়েছে সন্তানেরা। এমন দৃশ্য দেখলেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবক। এমন এক ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক মা দিবস।

৮ মে রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্টার মডেল স্কুল মাঠে মা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে এটি ছিল অন্যতম। স্কুলটির পরিচালক রেজাউল ইসলাম জানান, এটি একটি প্রতিটি অনুষ্ঠান। শিক্ষার্থীদের এর মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালাবাসা বাড়বে। মা দিবসে এই জন্য অন্যান্য কর্মসূচীর মধ্যে এটির আয়োজন করা হয়েছে।

এর আগে সকালে কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টার মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. সৈয়দ আলম, পরিচালক রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজিম উদ্দীন, সমাজকর্মী সামশুজ্জামান, সাংবাদিক এস এম মশিউর রহমান প্রমুখ । অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেন স্কুলটি কৃতি শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net