1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাতিজাদের লাঠিসোঁটার আঘাতে চাচি হাসপাতালে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

ভাতিজাদের লাঠিসোঁটার আঘাতে চাচি হাসপাতালে

এম এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৫৯ বার

লাকসামে পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতেব হামলা ভাংচুর ভাতিজাদের লাথি ও লাঠিসোঁটার আঘাতে চাচি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত হাজেরা আক্তার রুবি (৪২) সে উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বশির উদ্দিন বাচ্চুর স্ত্রী।
বশির উদ্দিন বাচ্চু বাদী হয়ে ৮ মে (রবিবার) বিকালে লাকসাম থানায় এ ঘটনা নিয়ে রামারবাগ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জামাল হোসেন, কামাল হোসেন, তাছলিমা আক্তার ও ঘাটার নোয়াগাঁও মৃত মমতাজ মিয়ার ছেলে রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ করেন।

৬ মে (শুক্রবার) রাতে উপজেলার উওরধা ইউনিয়ন পল্লী এলাকা রামারবাগ গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা জেলা সদর হাসপাতালে এখন ছটফট করছে ভাতিজার আঘাতে চাচি হাজেরা।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা উপজেলার উওরধা ইউনিয়ন পল্লী এলাকা রামারবাগ গ্রামে মৃত খলিলুর রহমানের ছেলে জামাল ও কামাল হোসেনের সঙ্গে মৃত হাজী আশ্বাদ মিয়ার ছেলে বশির উদ্দিন বাচ্চুর দুই পরিবারের সম্পর্ক চাচা ভাতিজা। দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে।এর জের ধরে গত শুক্রবার রাতে বশির উদ্দিন বাচ্চু ও ভাতিজা কামাল এবং জামালের সঙ্গে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা জামাল, কামাল, জামালের স্ত্রী তাছলিমা ও রুহুল আমিনসহ কয়েক বহিগর সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র দা চুরি ও লাঠিসোঁটা নিয়ে চাচা বশির উদ্দিন বাচ্চুর বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। এসময় বশির উদ্দিন বাচ্চুর বাধাঁ দিলে তাকে আঘাত করতে দেখে বশিরের স্ত্রী হাজেরা আক্তার রুবি এগিয়ে আসে। কিছু বুঝে উঠার আগেই লাথি ও দেশীয় অস্ত্র দা চুরি এবং লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে হাজেরা’কে । পড়নের কাপড় এলোমেলো করিয়া শ্রীলতাহানি ঘটায়। তাদের আর্ত চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। ততক্ষণে হামলাকারীরা হাজেরার মেয়ে বাধঁন পড়নের সকল স্বর্ণালঙ্কার ও মূল্যবান মুঠোফোন সেট নিয়ে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় তারা এ ঘটনায় কোন মামলা করলে বাদীকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়ে যায়। রক্তাক্ত হাজেরা আক্তার রুবিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে হামলাকারীরা রাস্তা বন্ধ করে অটোরিকশাটি আটকে তাদের উপর পূর্ন রায় হামলা করে। তাদের চিৎকারে আশেপাশে দোকান লোকজন এগিয়ে এসে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করেন। আহত ব্যক্তিদেরকে লাকসাম সরকারি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে ওই হাজেরা আক্তার রুবি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছে।

অভিযুক্ত জামাল ও কামাল হোসেন বলেন, সম্পত্তি নিয়ে চাচা বশির ও তাদের সন্তানেরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয় নিয়ে চলতি বছরে ৫ এপ্রিল লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করি। ওই দিন রাতে হামলার ঘটনার কাউকে কোন আঘাত করা হয় নাই। চাচা বশির উদ্দিন বাচ্চুর ছেলে রেদোয়ান ফোন করে ৭টি হোন্ডায় প্রায় ২০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের বসতঘরে হামলা ভাংচুর করেছে।
বশির উদ্দিন বাচ্চু বলেন, কামাল ও জামাল সম্পর্কে ভাতিজা হয়। তারা জোর পূর্বক আমার সম্পত্তি দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাতে জামাল কামাল ও কয়েকজন সন্ত্রাসী আমার ঘরে ঢুকে আমাকে মারধর করে। এ দৃশ্য দেখে আমার সহধর্মিণী হাজেরাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। হাজেরা আক্তার রুবি সে আতাকরা প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং মনোহরগঞ্জ উপজেলার গোয়ালিয়ারা গ্রামের মুক্তিযোদ্ধা শাহআলমের মেয়ে।

রবিবার রাতে লাকসাম থানার কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,তাদের বিরোধ মূলত সম্পত্তি নিয়ে, বশির উদ্দিন বাচ্চু নামে এক ব্যক্তি বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন ইতোমধ্যে তদন্ত কাজও শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net