1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'শুধু অভিযান চালিয়ে আর গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন সম্ভব নয়'....খাদ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন 

‘শুধু অভিযান চালিয়ে আর গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন সম্ভব নয়’….খাদ্যমন্ত্রী

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৮৭ বার

মাদকের বিরুদ্ধে সামিজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলছেন, শুধু অভিযান চালিয়ে আর গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রন সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সামিজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজের ব্যাধি মাদক নিয়ন্ত্রন সম্ভব হবে।

খাদ্যমন্ত্রী মাদক নিরসনে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামীলীগের কোন নেতা কর্মী যেন কোন মাদক ব্যাবসায়ীর পক্ষে সুপারিশ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কোন নেতাকর্মী কোন মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় ঐ মামলার চার্জশীটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

সোমবার(০৯ মে) বেলা ২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি সুস্থ-সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করারও আহবান জানান মন্ত্রী।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্ব সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যটালিয়ন ও পত্নীতলা ব্যটালিয়ন এর কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net