1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে বিলীন হলো সড়কটি : তলিয়ে গেছে অনেকের বসতভিটি ও শস্যক্ষেত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

হালদা নদীতে বিলীন হলো সড়কটি : তলিয়ে গেছে অনেকের বসতভিটি ও শস্যক্ষেত

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৪১ বার

চলাচলের রাস্তাটি বর্তমানে হালদা নদীতে পরিণত হয়েছে। দিন যতই যাচ্ছে, ক্ষতির পরিমাণ ততো বাড়ছে, দুর্ঘটনার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতির পরিমান কমতো নিশ্চয়ই।

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কস্থ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নাধীন সাত্তারঘাট রাস্তার মাথা হতে হালদা নদী সংলগ্ন এরিয়া অংকুরীঘোনা হয়ে গড়দুয়ারা কামদর আলী চৌধুরী হাট সড়কের চেংখালী খালের স্লুইসগেটের ছোট্ট ফাটল থেকে ভাঙ্গন ধরেছিলো ৩-৪ মাস আগেই, সম্প্রতি সম্পূর্ণরূপে ধ্বসে গিয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর সাথে মিশে একাকার হয়ে গেছে। সাম্প্রতিককালের বৃষ্টিতে পানিতে ডুবে গেছে সড়কটি। এমনকি পানি ঢুকে তলিয়ে গেছে আশপাশের বসতভিটা, নষ্ট হয়েছে অনেক ফসলের ক্ষেত।

বর্তমানে মানুষের আশপাশের অন্তত: দশ হাজার লোক পারাপারের একমাত্র ভরসা হচ্ছে বাঁশের সাঁকো। টইটম্বুর জোয়ারের পানিতে সাঁকো ডুবে গেলে তখন আর পারাপার হওয়া যায়না। জোয়ারের পানি কমলে গিয়ে ভাটার সময়ে পারাপার হওয়া যায়।

স্থানীয়দের অতি প্রয়োজনীয় খুবই ঝুকিপূর্ণ এই সাঁকো দিয়েই দৈনন্দিন কাজে যোগদান ছাড়াও ক্রয়-বিক্রয়ে ইছাপুর ফয়জিয়া বাজার, সত্তারঘাট বাজার, কান্তর আলী চৌধুরী হাট বাজারে যাতায়াতে ঝুঁকি নিয়েনপারাপার হচ্ছেন ৩গ্রামের লোকজন। এছাড়া শিক্ষার্থীদের স্কুল-কলেজে, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশাজীবি, বয়োবৃদ্ধ সহ সকলেই পড়েছেন বিপদে।
কিছুটা দূরবর্তী হাটহাজারী- মেখল- গড়দুয়ারা- মাদার্শা সড়কটি ব্যবহার করছেন তারা। কিন্তু সকলেরই প্রশ্ন! এমনটি আর কতোদিন?।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানতে চাইলে বলেন- ভাঙ্গন দেখা দেয়ার পর আমরা সার্ভে করেছিলাম এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার বলেন- কিছু অংশ ধসে পড়ার পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে স্থানটি পরিদর্শন করেছিলেন। পরে দূর্ভোগ লাঘবে এলাকাবাসী মিলে কিছু ইট বিছিয়ে মেরামত করেছিলাম, আসলে এটি বড় বাজেটে স্থায়ী সমাধান করতে হবে।’
এবিষয়ে সাংসদ মহোদয়, পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন এলাকাবাসীর পক্ষে- মহসিন তালুকদার, এনাম চৌধুরী ও রিয়াজ মোর্শেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net