1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা ভূমি অফিসে কানুনগোর ঘুষ বাণিজ্যের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

আনোয়ারা ভূমি অফিসে কানুনগোর ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধি,আনোয়ারা(চট্টগ্রাম) ::
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৪৩ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসের কানুনগো ফণীন্দ্র লাল দত্তের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ ছাড়া ফাইল স্বাক্ষর না করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতারা। উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক কানুনগোর আশ্রয়ে প্রশ্রয়ে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট গড়ে উঠেছে। ভূমি অফিসে কর্মরত কানুনগো, নাজির, সার্ভেয়ার ও অফিস সহকারীদের ঘুষ বাণিজ্যে ভূমি মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন কাঙ্খিত চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে কোন টেবিল থেকেই ফাইল ছাড়েনা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। ভুক্তভোগীদের অভিযোগ সূত্র ধরে উক্ত প্রতিবেদক কানুনগো অফিসে গিয়ে সংবাদকর্মী পরিচয় দিয়ে বলেন, আমার এক আত্মীয়ের ফাইল বরুমছড়া ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার টেবিলে এসেছে প্রায় পনের দিন হচ্ছে ফাইলটি অনুমোদনের অপেক্ষায়, এখন অনুমোদন হওয়ার জন্য আপনার টেবিল থেকে এসিল্যান্ড টেবিলে অনুমোদনের জন্য কখন পৌঁছাবে জানতে চাইলে কানুনগো ফণীন্দ্র লাল দত্ত বলেন, যেহেতু আপনার আত্মীয়ের ফাইল সুতরাং টাকা দিতে হবে আপনার নিজস্ব ফাইল হলে ছেড়ে দিতাম।

কত টাকা দিতে বলে জানতে চাইলে তিনি বলেন, আমার টেবিলে ১ হাজার করে নিই। আমিতো অল্প খরচ নিই মাত্র। দেশের চোর ডাকাত দেখতে চাইলে আমার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের দেখেন তারা প্রতিটি ফাইল থেকে কত টাকা খাচ্ছে। এই কথাগুলো আমি ওদের সামনে মিটিংও বলি। টাকা ছাড়া কোন কাজ হচ্ছে না। তিনি আরো বলেন, আমার অনেক আত্মীয়-স্বজন বড় বড় সাংবাদিক আছে। বাশঁখালী ও চট্টগ্রাম শহরে প্রেসক্লাবের বিভিন্ন নেতারা আমার ঘরের মানুষ সুতরাং আমাকে সাংবাদিক পরিচয় দিয়ে লাভ হবে না। এই কথাগুলো বলে ফাইলটি খুঁজে বের করে স্বাক্ষর করে আবারো তাহার আলমারিতে রেখে দেন। এসিল্যান্ড টেবিলে কখন যাবে আবারো জিজ্ঞাসা করলে তিনি বলেন, স্বাক্ষর করার পরে আরো কম্পিউটারের কাজ আছে সেগুলো টাকা দিলে তারপরে এসিল্যান্ড টেবিলে যাবে বলে জানান তিনি। এই কথা বলার সময় উক্ত অফিসের এক কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য তাহার মুঠোফোন একাধিকবার চেষ্টা করলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net