ঢাকা   ০১:৫২:১৫ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

পরিবারের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মা-বাবার সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।

মৃত মমতাজ বেগম (১৬) উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি ইউছুফ নবীর মেয়ে।

শনিবার (১৪ মে) বিকেলের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি থেকে পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা হাসান জানান, শনিবার সকালে মমতাজের সঙ্গে মা-বাবার কথা কাটাকাটি হয়। এরপরপরিবারের সদস্যদের অগোচরে সে কিটনাশক পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান। তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি