1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মানিকছড়িতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৬১ বার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রধান ব্যবসায়িক কেন্দ্রস্থল মানিকছড়ি বাজারে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট মো. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার বিভাগীয় প্রধান মো. নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ব্যাংকের নাজিরহাট শাখার এসএমই কর্মকর্তা মো. জাকারিয়া, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. এমদাদুল হক, তুষার পাল প্রমূখ।

স্বাগত বক্তব্যে মো. নাজমুল হাসান বলেন, ব্যাংকিং জগতে নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে সারাদেশে আমাদের ৭শতাধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা রয়েছে। আমরা চেষ্টা করছি গ্রাহক বান্ধব সেবা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে।
প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, সেবার মান বাড়িয়ে মানুষের (গ্রাহকের) মন জয়ের প্রতিযোগিতায় শামিল হতে পারলেই ব্যাংক গ্রাহক বান্ধব হবে।
পরে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net