ঢাকা   ০৮:১৭:২০ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

হাটহাজারী সমিতি ইউএই’র পুনর্মিলনী অনুষ্ঠিত হলো স্বদেশে

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আরব আমিরাতে অবস্থানকারী হাটহাজারী নিবাসীদের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন- হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে স্বদেশে অবস্থানরত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় হাটহাজারী সমিতি ইউএই সহ-সভাপতি মুনির আহমদ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

হাটহাজারীর সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও সহ অর্থ সম্পাদক রুবেল পারভেজ সুমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল আলম বাসেক ও মুক্তার বেগম মুক্তা।

সংগঠনের পক্ষ থেকে হাটহাজারীর ধলই এলাকার মৃত্যুবরণকারী প্রবাসী নুরুল আলম ও মধ্যম মাদার্শার সোলাইমানের নমিনির হাতে অর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, শেখ মোহাম্মদ ইউসুফ ও মীর আহমদ।

উপস্থিত ছিলেন- গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, হাটহাজারীর সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ সভাপতি আবুল বশর বাবলু, মইনু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম খোকন, সহ অর্থ সম্পাদক রুবেল পারভেজ সুমন, সহ-শিক্ষা সম্পাদক মো. বেলাল, সদস্য মোরশেদ, আলি, জাবেদ, নুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি