1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভাবের তাড়নায় দুই সন্তানের জনকের আত্মহত্যা! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

অভাবের তাড়নায় দুই সন্তানের জনকের আত্মহত্যা!

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩০২ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূইয়া (২৯) নামের দুই সন্তানের জনকের লাশ উদ্ধার!
সোমবার সকাল আনুমানিক ৯ টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভাবের তাড়নায় আত্মহননের পথ বেছে নেয় শাকিল।
নিহত শাকিল ওই গ্রামের আনোয়ার ভূইয়ার ছেলে। সে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো । তার উপার্জনের অর্থেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার। একমাত্র উর্পাজন কারী শাকিলকে হারিয়ে শোকের মাতনে বার বার মুর্ছা যাচ্ছে পরিবার।

শাকিলের পরিবার জানায়, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ কাজ শুরু করে শাকিল। এতে ৭০ হাজার টাকার মত দেনা হয়। তাই এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবে, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার। তাদের ধারণা, অভাবের তাড়না সইতে না পেরে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে আজিজ সিকদারের ঘরের সামনে মেহোগুনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় শাকিল ভুইয়ার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা ছুঁটে এসে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net