ঢাকা   ০৪:১৪:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক

দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেলের ৩ আরোহী নিহত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুরের বিরলে রোববার মধ্যরাতে ঝড়বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩জন মোটরসাইকেল আরোহী নিহত।

রোববার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগা গ্রামের মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও একই উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নুহেদ আলমের ছেলে নোয়াজিম আলম (১৬)।

জানা গেছে, তারা তিনজন মিলে দুটি মোটরসাইকেলে রাত ১টার সময় বিরল থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়বৃষ্টি শুরম্ন হয়। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে দ্রম্নত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। এ সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে রাস্ত্মায় পড়ে যান। ওই সময় অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। এতে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঝড় থামার পর স্থানীয়রা, তাদের মরদেহ রাস্ত্মায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরম্নল ইসলাম দূর্ঘটনায় তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি