1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ৬ রোহিঙ্গা আটক, থানায় সোপর্দ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

ঈদগাঁওতে ৬ রোহিঙ্গা আটক, থানায় সোপর্দ

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৪২ বার

কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি হানিফ পরিবহণে তল্লাশী চালিয়ে ৬ রোহিঙ্গাকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটকদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

সোমবার (১৬ মে) রাত ৮ টার সময় এ অভিযান চালানো হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার। পরে তাদেরকে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার জানান, কক্সবাজার শহর থেকে যাত্রীবাহি এসি হানিফ পরিবহণ ( নং- ঢাকা মেট্রো-ব-৮৫৫৮) বাস যোগে ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮ টার সময় সার্জেন্ট রাজ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশ ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসটি তল্লাশী চালায়। এসময় আটক করা হয় ৬ জন রোহিঙ্গাকে। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।
তারা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বেরিয়ে এসে ঢাকায় যাচ্ছিল।

ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার আরও জানান, আটকদের ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসটি ছেড়ে দেয়া হয়েছে।

একটি সুত্র জানিয়েছেন, রোহিঙ্গা নারী ও পুরুষকে
বিদেশ পাচার করে দিতে এসি হানিফ পরিবহণ যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল পাচারকারী চক্র।

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিমের সরকারী মোবাইল নাম্বারে একাধিক বার রিং করার পরেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net